Blogger Website-এ robots.txt ফাইল কিভাবে অ্যাড করবেন
যদি আপনি একটি ব্লগ চালান এবং চান যে আপনার ব্লগের কনটেন্ট সার্চ ইঞ্জিন যেমন গুগল ইত্যাদির মাধ্যমে সঠিকভাবে ইনডেক্স হোক, তাহলে robots.txt ফাইল খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি সাধারণ টেক্সট ফাইল যা সার্চ ইঞ্জিন বটদের জানায় কোন পেজগুলো ক্রল (ভিজিট) করতে পারবে এবং কোন পেজগুলো তারা পরিহার করবে।
এই প্রবন্ধে,আমি ব্লগারের মাধ্যমে কিভাবে robots.txt ফাইল অ্যাড করবেন এবং এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানাবো।
robots.txt ফাইল কী?
Robots.txt হল একটি টেক্সট ফাইল যা ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে রাখা হয়। এটি ওয়েব crawlers বা bots (যেমন গুগল বট) এর জন্য নির্দেশিকা প্রদান করে। এই ফাইলে কিছু নিয়ম থাকে যা সার্চ ইঞ্জিন বটকে বলে দেয় যে তারা কোন পেজ বা ডিরেক্টরি ক্রল করতে পারবে এবং কোন পেজগুলোকে এড়িয়ে চলবে।
robots.txt ফাইলের গুরুত্ব
robots.txt ফাইল আপনার সাইটের SEO (Search Engine Optimization) এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি সার্চ ইঞ্জিনের বটগুলোকে সঠিকভাবে নির্দেশনা প্রদান করে, যার মাধ্যমে তারা সঠিক পেজগুলোর উপর ফোকাস করতে পারে এবং অপ্রয়োজনীয় পেজগুলি স্কিপ করতে পারে। ব্লগারের সেটিংসে কাস্টম robots.txt ফাইল অ্যাড করে আপনি সার্চ ইঞ্জিনে আপনার সাইটের উপস্থিতি উন্নত করতে পারবেন।
কিভাবে robots.txt ফাইল add করবেন
ব্লগার (Blogger) প্ল্যাটফর্মে robots.txt ফাইল আপলোড করা খুবই সহজ। নিচে ধাপে ধাপে এর পদ্ধতি দেওয়া হলো:
ধাপ ১: ব্লগার ড্যাশবোর্ডে লগইন করুন
প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্টে লগইন করুন এবং আপনার ব্লগটি সিলেক্ট করুন।
ধাপ ২: সেটিংসে যান
ব্লগ ড্যাশবোর্ডে, বামপাশের মেনু থেকে Settings এ ক্লিক করুন।
ধাপ ৩: Search Preferences সেকশনে যান
এবার, Settings এর মধ্যে Search Preferences অপশনে যান।
ধাপ ৪: Robots.txt Customization সক্রিয় করুন
Search Preferences এর নিচে, আপনি একটি অপশন দেখতে পাবেন Crawlers and Indexing। সেখানে Enable custom robots.txt এর পাশে Edit বাটনে ক্লিক করুন।
এরপর নিচে কোডগুলো কপি করে ফাকা জায়গায় পেস্ট করো।
User-agent: *
Disallow: /search
Allow: /
Sitemap: https://yoursite.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500বিঃদ্রঃ "your site"এর জায়গায় আপনার ব্লগার সাইটের নাম দিবেন।
এটি সার্চ ইঞ্জিন বটকে বলে দেবে যে, তারা আপনার সাইটের সমস্ত পেজ ক্রল করতে পারবে।
ধাপ ৬: পরিবর্তন সংরক্ষণ করুন
সব কিছু ঠিকভাবে অ্যাড করার পর, Save Changes বাটনে ক্লিক করুন।
বেস ! হয়ে গেল আপনার ব্লগার সাইটে robots.txt অ্যাড করা।
Your download will start shortly...



SHBD Technology এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url